চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক হামিদা বানু মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান।
তিনি বাংলানিউজকে বলেন, অধ্যাপক হামিদা বানু চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন।
তাঁর প্রথম নামাজে জানাযা বাদ এশা উত্তরা সেক্টর ৪ এ এবং দ্বিতীয় জানাযা আগামীকাল সকাল ৮ টায় ঘোড়াশাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে ঘোড়াশাল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক হামিদা বানু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
