ঢাকাঃ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সকাল ৮ টা ১০ মিনিটে ভোট দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ও রবিবার সকালে মায়ের সঙ্গে সিটি কলেজে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবেন নোয়াখালীর বসুরহাটে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রবিবার সকাল ৮টার পর পরই ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকা বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে ভোট দেবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
