নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার দিনাজপুর-১ আসনের অধীন বীরগঞ্জ উপজেলায় তিন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন।
প্রত্যাহার হওয়া তিন প্রিসাইডিং অফিসার হলেন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, বীরগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল।
ফজলে এলাহী জানান, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিনজন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
