Daily Archives: January 8, 2024

স্থগিত নওগাঁ-২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন হবে। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, …

বিস্তারিত পড়ুন

পাঁচ কোটি যুবকের কর্মসংস্থানই এবারের চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

টাঙ্গাইলঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের পর টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে  কৃষিমন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের সব উন্নয়ন …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডিবি হারুন

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর–রশীদ। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিবিপ্রধান। পরে সেই ছবি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এ অভিনন্দন …

বিস্তারিত পড়ুন

রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা করল গ্রামীণফোন

ঢাকাঃ রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এখন থেকে গ্রাহকদের সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে হবে। এর আগে, সর্বনিম্ন সীমা ছিলো ২০ টাকা। গ্রামীণফোন তার গ্রাহকদের খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ও মাইজিপি অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারী থেকে সর্বনিম্ন রিচার্জ …

বিস্তারিত পড়ুন

বিজয়ী প্রার্থীদের গেজেট-শপথ হতে পারে যেদিন

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯৯ আসনের মধ্যে বেসরকারিভাবে ২৯৮ জন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ সরকারিভাবে গেজেট করে ফলাফল ঘোষণা করার পালা। তারপর শপথগ্রহণ করবেন বিজয়ীরা। যদিও এখন পর্যন্ত গেজেট, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ ঠিক কবে, তা জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। যদিও …

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা সংসদ সদস্য নির্বাচিত হলেন

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্টের ১৩জন আইনজীবী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ১২জন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও একজন স্বতন্ত্রপ্রার্থী। সুপ্রীমকোর্টে আইনজীবীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন–স্পিকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, …

বিস্তারিত পড়ুন

‘মনের ময়লা’ পরিষ্কার করার প্রত্যয় ব্যারিস্টার সুমনের

ঢাকাঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এলাকার ময়লা আবর্জনার পাশাপাশি কিছু মানুষের মনের ময়লা পরিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার জয়ের পর নিজের ফেসবুক পেজে ব্যারিস্টার সুমন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি যেভাবে আগে সফল হয়েছি, …

বিস্তারিত পড়ুন

বিনা বেতনে শিক্ষকতা ২৩ বছর এমপিওতে নাম নেই শাহিনা আক্তারের

ময়মনসিংহঃ জেলার ভালুকায় প্রায় দুই যুগ ধরে বিনা বেতনে শিক্ষকতা করার পরও এমপিও তালিকা থেকে মল্লিকবাড়ি গোবুদিয়া সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনা আক্তারকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় উচ্চ আদালতে রিট পিটিশন করা হলে কর্তৃপক্ষকে দুই মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও না নেওয়ায় হতাশ …

বিস্তারিত পড়ুন

১৫ জানুয়ারি শুরু হতে পারে ১ম ধাপের মৌখিক পরীক্ষা

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ জানুয়ারি শুরু হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বরিশাল, সিলেট ও রংপুর …

বিস্তারিত পড়ুন

শিক্ষক এমপি হওয়ায় খুশি উপজেলার শিক্ষকরা

রাজশাহীঃ রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে উপজেলার সকল পর্যায়ের কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক সংগঠন, মাদ্রাসা, কারিগরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের …

বিস্তারিত পড়ুন