এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2023

বরিশাল মেডিকেল কলেজ: ২০৫ পদের ১০৭টিই শূন্য

বরিশালঃ অর্ধেকেরও বেশি শিক্ষক সংকট থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক)। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ৭২টি বিভাগে অনুমোদিত ২০৫ পদের ১০৭টিই শূন্য। ফলে এখানে মাত্র ৯৮ শিক্ষক প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে পাঠদান করছেন। একেকজন শিক্ষককে নির্ধারিত ক্লাসের চেয়ে তিনগুণ বেশি পাঠদান করাতে হচ্ছে। এতে পড়ালেখার …

বিস্তারিত পড়ুন

১৫ শিক্ষকের নিয়োগ বাতিল চেয়ে আদালতে মামলা

পটুয়াখালীঃ জেলার রাঙ্গাবালীতে সরকারি রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষের স্বাক্ষর জাল করে অস্থায়ীভাবে নিয়োগ পান ১৫ জন শিক্ষক কর্মচারী। এ ঘটনায় অধ্যক্ষ সশরীরে উপস্থিত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ মে ও ২০ জুলাইয়ের যেকোনো সময়ে খালগোড়ায় অভিযুক্ত কামরুজ্জামানের ভাড়া বাসায় আসামিরা একত্রিত …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রি অর্জন

চট্টগ্রামঃ চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আর্ন্ডট কর্ডেন ডিপার্টমেন্ট অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে তিনি এই ডিগ্রি অর্জন করলেন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্টক পিয়ারসালের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণে নিম্নমানের উপকরণ

নীলফামারীঃ জেলার জলঢাকায় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে নিম্নমানের উপকরণ সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অর্চনা রানী মন্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা শিক্ষক সমিতির বিভিন্ন স্তরের শিক্ষক নেতারা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অর্চনা রানী মন্ডলের সঙ্গে কথা বলতে গেলে উল্টো তাদের বিরুদ্ধেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন …

বিস্তারিত পড়ুন

নাশকতার মামলায় গ্রেফতার শিখক মাজেদ বরখাস্ত

পাবনাঃ বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে নাশকতা মামলায় ঢাকা থেকে গত ২৭ অক্টোবর শুক্রবার গ্রেপ্তার হওয়া শিক্ষক আব্দুল মাজেদকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল মাজেদ জেলার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বি.এসসি (গণিত) হিসেবে এবং ৯৪ নং হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা …

বিস্তারিত পড়ুন

বেতনের টাকা ফেরত দিলেও কর্মস্থলে ফেরেননি কুবির ৭ শিক্ষক

কুমিল্লাঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে যথাসময়ে কর্মস্থলে ফেরেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষক। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুমি আক্তার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবুল …

বিস্তারিত পড়ুন

ফেনীতে শিক্ষক সংকটে ভুগছে সরকারি প্রাথমিক

ফেনীঃ জেলায় শিক্ষক সংকটে ভুগছে প্রাথমিক বিদ্যালয়গুলো। নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা, পদোন্নতি ও বদলিসহ নানা কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোয় ১০২টি প্রধান শিক্ষক ও ২২৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোতে নিয়োগও হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। ফেনীতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। …

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে যেসব পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দীর্ঘ দিন পর বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিতে আসছে পরিবর্তন। এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে এই পরিবর্তন হলে বর্তমানের নিয়োগ সুপারিশকারী প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর কর্তৃত্বও খর্ব হবে। এমনকি সংস্থাটির নামেরও পরিবর্তন আসতে পারে। তবে সবকিছুই নির্ধারিত হবে আগামী ২১ নভেম্বরের সভায়। সূত্র জানিয়েছে, ইতোমধ্যে …

বিস্তারিত পড়ুন

চাকরিতে বয়সসীমা ৩৫: আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে আশ্বাস

ঢাকাঃ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। রবিবার (১২ নভেম্বর) রাতে ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ আশ্বাস দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ২ হাজার স্কুলের নতুন ভবন উদ্বোধন করবেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সারাদেশে দুই হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টার, চারটি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হবে। অনুষ্ঠানটি সব জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি লাইভ প্রচার হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, …

বিস্তারিত পড়ুন