গোপালগঞ্জঃ জেলার সদর উপজেলায় কারাগার থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইসমাইল। এবার এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.১৭ গ্রেডে পাস করেছেন তিনি। গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে ইসমাইল গোপালগঞ্জ কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.১৭ গ্রেডে পাস করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, এসএসসিতে ইসমাইল মেধাতালিকায় বৃত্তি পেয়েছিলেন। পরে ইসমাইল গোপালগঞ্জ …
বিস্তারিত পড়ুনDaily Archives: November 27, 2023
সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে
ঢাকাঃ দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। নভেম্বর মাস সাইক্লোনপ্রবণ মাস। …
বিস্তারিত পড়ুননতুন শিক্ষাক্রম সম্ভাবনাময় তবে বাস্তবায়ন সহজসাধ্য নয়!
সোহেল রানাঃ বর্তমানে বাংলাদেশে নতুন শিক্ষাক্রম চালু করেও সমালোচনার মুখোমুখি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাক্রম পরিবর্তন শুরু হয় ২০২২ সালে। এ রূপরেখা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শিক্ষাবিদসহ বিভিন্ন মহলে উৎসাহ দেখা গেলেও বাস্তবায়ন পর্যায়ে এসে একটি শ্রেণির মধ্যে বিরূপ মনোভাব দেখা যায়। চলতি …
বিস্তারিত পড়ুনদেশে প্রথম চট্টগ্রামের রাস্তায় স্মার্ট স্কুলবাস
ঢাকাঃ দেশে প্রথমবারের মতো চট্টগ্রামের রাস্তায় নামল ডিজিটাল প্রযুক্তি-সংবলিত বিশেষ ‘স্মার্ট স্কুলবাস’। শিক্ষার্থীরা এখন থেকে মাত্র পাঁচ টাকা ভাড়ায় দ্বিতল এই বাসে চড়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীনভাবে যাতায়াত করতে পারবে স্কুলে। সোমবার চট্টগ্রামের সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১০টি স্মার্ট স্কুলবাস। এ দিন বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটারে ফিতা …
বিস্তারিত পড়ুনপ্রশ্ন ফাঁসের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
মাদারীপুরঃ জেলার শিবচরে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন ফাঁস করার অভিযোগে মো. নুরুল আমীন নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই শিক্ষক শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ১৬২ নম্বর উতরাইল মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষককল্যাণ সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সোমবার …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
নিউজ ডেস্ক।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল সোমবার রাত ৮টায় প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪.৮। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
বিস্তারিত পড়ুন৪র্থ গণবিজ্ঞপ্তি: এমপিওভুক্তির সুযোগ পাচ্ছে সিলেটে সেই ৩৬ শিক্ষক
আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৪র্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে চূড়ান্ত সুপারিশ পেয়ে ও যোগদান করে এমপিওভুক্তির আবেদন করেও এমপিওভুক্তির ফাইল রিজেক্ট হওয়া সেই ৩৬ শিক্ষক এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক …
বিস্তারিত পড়ুনস্কুলের সামনে ভিড় করে ছিনতাই করে তারা
ঢাকাঃ ছিনতাইয়ের অভিযোগে মো. জনি (২৩) ও মো. সাগর (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। রবিবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি …
বিস্তারিত পড়ুনযেসব সেবা গ্রহণে রিটার্নের প্রমাণপত্র বাধ্যতামূলক
ঢাকাঃ রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্নের প্রমাণপত্র কোনটি? এনবিআরের পক্ষ থেকে রিটার্নপ্রাপ্তি স্বীকারপত্র; বা করদাতার নাম, টিআইএন বা করবর্ষ–সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট বা সনদ বা করদাতার নাম, টিআইএন বা করবর্ষ–সংবলিত উপ–কর কমিশনারের ইস্যু করা প্রত্যয়নপত্র। যে ৪৩টি সেবা গ্রহণে রিটার্নের প্রমাণপত্র বাধ্যতামূলক ১. করারোপযোগ্য আয় না থাকার পরও …
বিস্তারিত পড়ুনদিনাজপুর বোর্ডের ১৬ কলেজের কেউ পাস করেনি
দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১৬ কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ ১৬ কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন। রবিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। কলেজগুলো হচ্ছে, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ মহিলা কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল