এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী ২ হাজার স্কুলের নতুন ভবন উদ্বোধন করবেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সারাদেশে দুই হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টার, চারটি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হবে।

অনুষ্ঠানটি সব জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি লাইভ প্রচার হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইয়ের কর্মকর্তাদের লাইভে যুক্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামানের সই করা চিঠিতে দেশের সব শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টার, চারটি মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের (মোট দুই হাজার ২৯টি ভবন) উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সব জেলার প্রশাসকের দপ্তর থেকে লাইভ সম্প্রচার করা হবে।

সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইকে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে তথ্য উপাত্ত ও আওতাধীন কর্মকর্তা/প্রধান শিক্ষকসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.