Daily Archives: November 14, 2023

সার্টিফিকেট জালিয়াতি: অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন মুজিবুর, তদন্তের নির্দেশ!

বরিশালঃ  জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একটি স্মারকে ১৫ কর্মদিবসের মধ্যে সরজমিন তদন্ত-পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সহ দুইজন সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জানা …

বিস্তারিত পড়ুন

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ব্যবস্থা নিলেন ইউএনও

ময়মনসিংহঃ জেলার নান্দাইলে স্কুল চলাকালীন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেওয়ায় তাদের শোকজ দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূমি অফিসের এই মিনি পার্কে আচমকাই প্রবেশ করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এ সময় স্কুল-কলেজের ড্রেস পরা ১৫-২০ …

বিস্তারিত পড়ুন

দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়!

ঝালকাঠিঃ দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিভাবক মামুনুর রশীদ জানায়, মাদ্রাসা সুপার সাইফুল অসুস্থ হওয়ার পর থেকে সহ-সুপার নুরুল ইসলাম সুপারের দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের ফি মাদ্রাসা বোর্ড ২ …

বিস্তারিত পড়ুন

যেসব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দায় নেবে না সরকার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কিন্ডারগার্টেন, প্রিপারেটরি, কে জি স্কুলের নামে ঢাকাসহ দেশের অলিগলিতে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নতুন বিধিমালা করেছে সরকার। এ বিধিমালা অনুযায়ী সব স্কুলকে নিবন্ধন করতে হবে। মানতে হবে বিধিমালায় থাকা শিক্ষক-কর্মচারী নিয়োগ, স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠন ও তহবিল পরিচালনাসহ ৩৩টি বিভিন্ন শর্ত-নিয়ম। অনেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মের মতোই …

বিস্তারিত পড়ুন

৪৫তম বিসিএস: বাংলার লিখিত পরীক্ষা ২০০ নয় ৩০০ নম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবার ৪৫তম বিসিএসের বাংলার লিখিত পরীক্ষার নম্বরে পরিবর্তন এসেছে। আগের ২০০ নম্বরের পরীক্ষা আর থাকছে না, এবারের বিসিএসে বাংলার লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরিবর্তনের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই …

বিস্তারিত পড়ুন

মিরপুরে বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন

ঢাকাঃ রাজধানীর মিরপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন …

বিস্তারিত পড়ুন

শিক্ষাক্রমে যোগ হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশের গাইডলাইন’

ঢাকাঃআগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন একটি গাইডলাইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে শিক্ষাক্রমে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে ঐ গাইডলাইনটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বলা হচ্ছে- স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার গাইডলাইন হবে এটি। মঙ্গলবার (১৪ নভেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। এর …

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার

ঢাকাঃ বিএনপি নেত্রী খালেদা জিয়া ও রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের চিঠির জবাব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার মনে করছে, …

বিস্তারিত পড়ুন

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে।  মঙ্গলবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। চসিকের এই শিক্ষা কর্মকর্তাকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়। এদিকে, প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ …

বিস্তারিত পড়ুন

যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলাম বিস্তরণের জন্য পরিচিতি নম্বর (ইআইআইএন বা এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) নেই এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। মঙ্গলবার (১৪ নভেম্বর) মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সক জেলা শিক্ষা অফিসারদের কাছ …

বিস্তারিত পড়ুন