লক্ষ্মীপুরঃ জেলায় ১৫ দিনেও খোঁজ মেলেনি নবম শ্রেণীর ছাত্রী বিবি সুমাইয়ার (১৭)। এ ঘটনায় স্থানীয় লিমন (১৯) সহ তিনজনকে আসামি করে বিবি সুমাইয়ার মা রোকেয়া বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। বিবি সুমাইয়া লক্ষীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানার ৯ নম্বর …
বিস্তারিত পড়ুনDaily Archives: November 28, 2023
ডেঙ্গুতে প্রাণ হারানো সেই ইলা পেলেন জিপিএ-৫
ফেনীঃ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মাহাদিয়াত রহমান ইলা (১৮) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে জানা যায় এ তথ্য। তার এ ফলাফল দেখে নির্বাক মা-বাবা ও পরিবারের সদস্যরা। জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন ইলা। গত ৭ নভেম্বর জ্বরে …
বিস্তারিত পড়ুনউচ্চশিক্ষায় ভর্তি নিয়ে শঙ্কা
ঢাকাঃ গত বছর ২০২২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। গতবছরের তুলনায় এবার জিপিএ-৫ পেয়েছেন প্রায় অর্ধেক। তারপরও পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে শঙ্কায় রয়েছেন অধিকাংশ শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীরাই নন চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। জিপিএ-৫ পেয়েও …
বিস্তারিত পড়ুনবেসরকারি স্কুল: শূন্য আসন ১০ লাখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৩৯ জন শিক্ষার্থী। বেসরকারি মাধ্যমিকে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ২ লাখ ৫ হাজারের কিছু বেশি …
বিস্তারিত পড়ুনআইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩
ঢাকাঃ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিশির আহম্মেদ নামে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এসময় আদনান এবং হাসান নামের আইডিয়াল কলেজের আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পরে এই ঘটনা ঘটে। …
বিস্তারিত পড়ুনসবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রাম বিভাগের
ঢাকাঃ বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২- এর ন্যাশনাল …
বিস্তারিত পড়ুনলটারিতে ভর্তি না করালে এমপিও বাতিল
ঢাকাঃ ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না করালে এবং এ পদ্ধতিতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনও অনিয়ম করলে প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে এমপিও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির (অনলাইনে দৈবচয়ন পদ্ধতি) …
বিস্তারিত পড়ুনটিউশনি করে গোল্ডেন এ প্লাস: সুমাইয়ার স্বপ্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
মৌলভীবাজারঃ দরিদ্র পরিবারের সন্তান সুমাইয়া। ২০২০ সালে হার্ট অ্যাটাকে মারা যান বাবা আব্দুল বারেক। প্রচণ্ড মেধাবী সুমাইয়া দমে যাননি। পড়ালেখার পাশাপাশি করতেন টিউশনি। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালান দরিদ্র পরিবারের এই মেয়ে। পড়ালেখার প্রতি আগ্রহী সুমাইয়া এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুমাইয়ার বাবা আব্দুল বারেক …
বিস্তারিত পড়ুনএইচএসসি: ইতিহাসে ফেল করে না ফেরার দেশে সুরাইয়া
নড়াইলঃ জেলার লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ইতিহাসে ফেল করায় গলায় ফাঁস দিয়েছেন সুরাইয়া আক্তার আশা নামে এক শিক্ষার্থী। সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুরাইয়া আক্তার একই গ্রামের ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। …
বিস্তারিত পড়ুনমাধ্যমিকে গণযোগাযোগ বিষয় অন্তর্ভূক্ত করার দাবি
রাজশাহীঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে গণযোগাযোগ বা যোগাযোগ সাক্ষরতা বিষয় অন্তর্ভুক্ত করণ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বরাবর এক উন্মুক্ত আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মুসতাক আহমেদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব প্রোফাইলে তিনি এ বিষয়ে পোস্ট করেন। ড. মুসতাক আহমেদ গণযোগাযোগ ও …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল