নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১২৪ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী, একই জেলার বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনপাঁচ বছরেও ৪৩১২টি প্রতিষ্ঠানের এমপিও বাস্তবায়ন হয়নি
ঢাকাঃ সাধারণ শিক্ষার প্রাথমিক পর্যায়কে বলে প্রাথমিক শিক্ষা। একইভাবে মাদ্রাসা শিক্ষায় এটিকে বলে ইবতেদায়ি শিক্ষা। শিক্ষাব্যবস্থার দুটি ধারার মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত। স্বীকৃতি পর থেকে ইবতেদায়ি শিক্ষা চরম অবহেলার শিকার হয়েছে। স্বীকৃতির চার দশকের মধ্যে বন্ধ হয়েছে পাঁচ ভাগের প্রায় চার ভাগ প্রতিষ্ঠান। এক হাজার ৫১৯ প্রতিষ্ঠানের শিক্ষকরা নামমাত্র বেতন …
বিস্তারিত পড়ুনএইচএসসির ফরম পূরণ ফি কোন শাখায় কত?
ঢাকা: ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট –এ গত ১৫ জুন প্রকাশ করা হয়েছে। ৯ জুলাই থেকে ফরম পূরণ কার্যক্রম চলছে। ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীকে ১৭ জুলাইয়ের মধ্যে …
বিস্তারিত পড়ুন২০ শিক্ষক-কর্মচারীকে ঢাকা শিক্ষা বোর্ডে তলব
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আপিল আরবিট্রেশন কমিটি। এ কমিটির সভায় তাদের তলব করা হয়েছে। আগামী ১৬ জুলাই (রোববার) সকালে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদী-বিবাদী হিসেবে তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। ঢাকা বোর্ডের …
বিস্তারিত পড়ুনযোগ্যতা ছাড়াই চবির শিক্ষক হচ্ছেন সহকারী প্রক্টরের স্ত্রী
চট্টগ্রামঃ অধিকতর যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে পছন্দের ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। অভি বড়ুয়া নামে ওই প্রার্থী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী। তাকে পালি বিভাগের প্রভাষক পদে নিয়োগের জন্য ভাইভা বোর্ডে সর্বোচ্চ সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় সভাপতির নোট অব ডিসেন্ট (দ্বিমত পোষণ) …
বিস্তারিত পড়ুনকারিগরি শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। মঙ্গলবার কারিগর শিক্ষা অধিদপ্তররের সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের বেতনের ১২টি …
বিস্তারিত পড়ুনমাদরাসা শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড়
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-০৩ তারিখ ১২-০৭-২০২৩ খ্রিষ্টাব্দ। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। মাদরাসা …
বিস্তারিত পড়ুনচতুর্থ গণবিজ্ঞপ্তি: যাদের চূড়ান্ত সুপারিশ করবে না এনটিআরসিএ
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হলেও তারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। যাদের বয়স ৩৫ বছরের বেশি তাদের চূড়ান্ত সুপারিশ করা হবে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে এ …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ অধিদপ্তর কাদের জন্য?
মাছুম বিল্লাহঃ কিছুদিন আগে পত্রিকায় দেখলাম উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-কে একত্র করে প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ নামে একটি অধিদপ্তর স্থাপন করতে যাচ্ছে সরকার। এর ফলে দেশের প্রাথমিক শিক্ষার ঐতিহ্যবাহী এই তিন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটবে। এমন খবরে প্রাথমিক শিক্ষার …
বিস্তারিত পড়ুনজাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ফিরোজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। বুধবার (১২ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল