কারিগরি শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

মঙ্গলবার কারিগর শিক্ষা অধিদপ্তররের সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের বেতনের ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৩.২৩-৮০১, ৮০২, ৮০৩, ৮০৪ তারিখ : ১১-৭-২০২৩।

জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.