মাদরাসা শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে।

বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-০৩ তারিখ ১২-০৭-২০২৩ খ্রিষ্টাব্দ।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি টেক অনুদান বন্টনকারী ব্যাংকে জমা দেয়া হয়। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালযে হস্তান্তর করা হয়।

প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.