নিজস্ব প্রতিবেদক।।
গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম। ২৪-এর পর বর্তমান সরকার জনগণের কাছে একটি গণতান্ত্রিক সরকার। আমরা এই সরকারকে জবাবদিহিমূলক সরকার হিসেবে গড়ে তুলতে চাই। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটি রূপ দিতে চায়, যেখানে পুলিশ হবে সত্যিকার অর্থে জনবান্ধব। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ।
শিক্ষাবার্তা /এ/১১ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
