শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আপিল আরবিট্রেশন কমিটি। এ কমিটির সভায় তাদের তলব করা হয়েছে। আগামী ১৬ জুলাই (রোববার) সকালে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদী-বিবাদী হিসেবে তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
ঢাকা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে তলব করা ২০ শিক্ষক-কর্মচারীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানা গেছে, আগামী ১৬ জুলাই (রোববার) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০ শিক্ষক-কর্মচারীর শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য তাদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জটিলতা বিশেষ করে কোনো শিক্ষককে বরখাস্ত করা হলে তা শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির উত্থাপন করে অনুমোদন করিয়ে নিতে হয়। এ সভায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উভয়ই বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সামনে নিজ নিজ যুক্তি ও বক্তব্য উপস্থাপনের সুযোগ পান।
যে ২০ জন শিক্ষক কর্মচারীকে তলব করা হয়েছে তারা সবাই বরখাস্ত আছেন। তারা হলেন, রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রভাষক সায়ফুর রহমান, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ এয়াছিন চৌধুরী, প্রভাষক বিজন মিত্র, উম্মে জান্নাতুল নাহার, মুহাম্মদ কামাল হোসেন, খিলগাঁওয়ের আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাছিমা পারভীন, ফরিদপুরের বাখুন্ডা কলেজের অধ্যক্ষ মো. সেলিম মিয়া, রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. মতিউর রহমান, সাভারের মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন, ধামরাইয়ের জালসীন এলাকার এলোকেশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ও মিরপুরের রোটারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা পারভীন।
তলব করা শিক্ষক কর্মচারীদের তালিকায় আরো আছেন মুন্সিগঞ্জের সিরাজদীখানের রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল মাওলা, ফরিদপুরের মধুখালীর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সকরাী শিক্ষক এলেম হোসেন মিয়া, নরসিংদীল বেলাব উপজেলার দক্ষিণ ধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আবু তাহের, টাঙ্গাইল সদরের রসূলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ কুমার বিশ্বাস, নরসিংদী ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা ইয়াসমিন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা, টঙ্গাইলের নাগরপুরের জরিপন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষ জুয়েল রানা ও রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সরকার গোলাম রসূল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
