এইমাত্র পাওয়া

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করতে মঙ্গলবার (১২ মে) ঢাকাবিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষেস্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

শিক্ষাবার্তা /এ/১১ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.