এইমাত্র পাওয়া

ববিতে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা।

এদিকে পদোন্নতির দাবিতে ২১ এপ্রিল থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ‘শিক্ষক সমাজের’ ব্যানারে অধ্যাপক পদে পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকেরা সোমবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পরে তারা রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যকে প্রশাসনিকভাবে অসহযোগিতা করার আহ্বান জানান। একপর্যায়ে চাপের মুখে রেজিস্ট্রার তার কার্যালয় ত্যাগ করেন। এরপর কর্মচারীরা একে একে বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষাবার্তা /এ/১১ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.