নিজস্ব প্রতিবেদক।।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব রাজীব কুমার সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিচ্ছন্নতা রক্ষায় নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। এতে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১১ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
