হাইলাইট

এইচএসসি পরীক্ষা: কোচিং সেন্টার বন্ধ ৪২ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় …

বিস্তারিত পড়ুন

সভাপতির ঘুষ বাণিজ্য: অপমান সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা

গাইবান্ধাঃ ভাই ও ভাতিজাদের নির্যাতন ও অপমান সইতে না পেরে জেলার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। এ ঘটনায় ভাই ভাতিজাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলা সূত্রে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

পিরোজপুর দুই শতাধিক স্কুলে নেই প্রধান শিক্ষক

পিরোজপুরঃ জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে সেইসব স্কুলে প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। তিনিও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৯৯২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। …

বিস্তারিত পড়ুন

চাকরিও ফিরে পেলেন মাউশির ২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় গ্রেফতার হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুই কর্মচারী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়। পরে মাউশি থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি ওই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। মামলা থেকে দুই কর্মচারীকে অব্যাহতির সুপারিশ করা হয়। …

বিস্তারিত পড়ুন

এসএসসিতে উত্তীর্ণদের খাতা চ্যালেঞ্জের হিড়িক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল হয়নি বলে মনে করেছেন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী। স্কুল এবং মাদরাসা বোর্ডে তাই নির্ধারিত সময়ে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। এরমধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই লাখ ছুঁয়েছে আবেদনকারীর সংখ্যা। জানা গেছে, এসএসসির খাতা চ্যালেঞ্জ বা …

বিস্তারিত পড়ুন

৮ হাজার টাকা করে অনুদান পাচ্ছেন মাধ্যমিকের ৬২৮৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১২ কোটি টাকার বিশেষ অনুদান পাচ্ছেন সারাদেশের সাড়ে ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক স্তরের অর্থ্যাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ হাজার ২৮৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৮ হাজার টাকা করে ৫ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা পাবে। সোমবার (৭ আগস্ট) …

বিস্তারিত পড়ুন

সাপের কামড়ে একই প্রতিষ্ঠানের দুই শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে একই মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু হয়েছে।  গতকাল (৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নাঁওগার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)। তারা গোমস্তাপুর …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,  ঢাকাঃ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১) ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে। ২) পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। ৩) …

বিস্তারিত পড়ুন

শিক্ষা জাতীয়করণে রোডম্যাপ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকার যে আশ্বাস দিয়েছেন তার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা জানান, দেশে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও কারিগরিসহ বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সামগ্রিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের সদস্যার সামধান দাবি করেন তারা। …

বিস্তারিত পড়ুন

ঘিওরে দুই শিক্ষকের নামে বিভাগীয় মামলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারি বিধিমালা অমান্য করে দীর্ঘদিন দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত। পাঠদান ব্যাহত হওয়ায় ওই দুই শিক্ষকের নামে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা হয়েছে। জেলার ঘিওর উপজেলার হিজুলিয়া পশ্চিমপাড়া ও হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আক্তার ও নাছরিন …

বিস্তারিত পড়ুন