এইচএসসি পরীক্ষা: কোচিং সেন্টার বন্ধ ৪২ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনঃবিন্যাসকৃত সিলেবাসে একটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ২০ এমসিকিউ, ৩০ লিখিত এবং ব্যবহারিক ২৫ নম্বর থাকবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড প্রকাশিত রুটিন ছবি আকারে দেয়া হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.