সভাপতির ঘুষ বাণিজ্য: অপমান সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা

গাইবান্ধাঃ ভাই ও ভাতিজাদের নির্যাতন ও অপমান সইতে না পেরে জেলার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। এ ঘটনায় ভাই ভাতিজাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে বলা হয়, গোবিন্দগঞ্জের রাখালবুরুজ কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন একই এলাকার কাজী রাশেদুর রহমান লিপু। ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে-এই আশ্বাসে স্কুলের সভাপতি দেলোয়ার হোসেন শিক্ষক রাশেদুলের ভাতিজা ফজলে রাব্বির কাছ থেকে ৫ লাখ টাকা ঘুস হিসাবে গ্রহণ করে। এই টাকা লেনদেনের বিষয়টি জানতেন ওই স্কুলের শিক্ষক ও রাব্বির চাচা রাশেদুল রহমান লিপু। টাকা লেনদেন করা হয় কোনো প্রমাণ ছাড়াই।

জানা যায়, এই টাকা লেনদেনের সাক্ষী হিসাবে ছিলেন স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম লিপু। টাকা নেওয়ার পরও অনেক দিন অতিবাহিত হলেও তার চাকরি হয়নি। এই নিয়ে তার চাচা রাশেদুল ও স্কুলের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে তাদের মনোমালিন্য চলে আসছিল। একপর্যায়ে চাকরির জন্য দেওয়া ৫ লাখ টাকা ফেরতের দাবি করে ফজলে রাব্বি।

এই নিয়ে গত রবিবার সন্ধ্যায় স্কুল ভবনে একটি সালিশি বৈঠক বসে। সেখানে টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। লোকজনের সামনে ভাই-ভাতিজার হাতে নির্যাতন, অপমানিত হয়ে শিক্ষক রাশেদুল রহমান লিপু বাড়ি ফিরে ক্ষোভে দুঃখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.