লিড

১ম-৯ম শ্রেণিতে ভর্তি: শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ সালে ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কার্যক্রমের সময় ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিলো ৮ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) …

বিস্তারিত পড়ুন

বন্ধ হতে যাচ্ছে মানহীন বেসরকারি মেডিক্যাল কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সক্ষমতাহীন বেসরকারি সব মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে। মানহীন এসব মেডিক্যাল কলেজকে অনেক সময় দেয়া হয়েছে কিন্তু এতো সময় নিয়েও তারা শিক্ষার মানের উন্নতি করতে সক্ষম হয়নি। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা: মুহাম্মদ সাইফুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, তবে …

বিস্তারিত পড়ুন

বাউবির নতুন উপ-উপাচার্য জাবি অধ্যাপক সাঈদ ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। বৃহস্পতিবার (৭ নভেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  তাকে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত …

বিস্তারিত পড়ুন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক পেয়ার আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ড. পেয়ার আহমেদকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ছিলেন । বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ প্রদান …

বিস্তারিত পড়ুন

অভ্যুত্থানের পর মানুষ চিন্তার স্বাধীনতা পেয়েছে: অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে, সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস জানান, বর্তমানে বিশ্বমানের গবেষণা বাড়ানো প্রয়োজন। …

বিস্তারিত পড়ুন

স্কুল-কলেজ শিক্ষকদের অক্টোবর মাসের এমপিও চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগমী ১২ নভেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। বুধবার (৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য …

বিস্তারিত পড়ুন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা ‘চ্যালেঞ্জ’ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে। এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম–বিএমটি এবং এইচএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির …

বিস্তারিত পড়ুন

ঢাবির ভর্তিতে বাতিল হলো মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কোটা সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  এতে বলা হয়, গত ২১/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভা …

বিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিও’র চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৪ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক থেকে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,  বেসরকারি …

বিস্তারিত পড়ুন

টিউশন ফি ও ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত টিউশিন ফি, ভর্তি/পুন:ভর্তি ফি ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মোঃ নুরুল হক সিকদার স্বাক্ষরিত নির্দেশনায় এতথ্য জানানো হয়।  এতে বলা হয়, সরকারি শিক্ষা …

বিস্তারিত পড়ুন