এইমাত্র পাওয়া

লিড

ড. মুহাম্মদ ইউনূসের নাম মুছে ফেলা মাউশির ডিডি আজিজ এখনও বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্কুল জীবনে পড়াশোনা করা চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ডায়েরি থেকে তাঁর নাম মুছে ফেলা স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের অত্যন্ত আস্তাভাজন ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্তৃক পদায়ন করা প্রশ্ন ফাঁস, দুর্নীতি, বদলি বাণিজ্যসহ নানা বিতর্কে জড়ানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা …

বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করে অনশনের ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের দেওয়া বক্তব্য ও ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ‌‌‘সাত কলেজ সংস্কার কমিশন’ বাতিল করে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠন’র দাবি জানিয়েছেন। এ দাবি আদায়ে আগামী ৩ নভেম্বর বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান: লক্ষাধিক শিক্ষকের প্রত্যাশা পূরণ

নিজস্ব প্রতিবেদক।। অবশেষে প্রথম বারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা (সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক) বদলির সুযোগ পেতে যাচ্ছেন। তবে এমপিওভুক্ত সবাই এই সুযোগ পাবেন না। কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকেরাই এ সুযোগ পাবেন। আপাতত এনটিআরসিএ সুপারিশকৃত ১ লাখ ১৩ হাজারের মধ্যে …

বিস্তারিত পড়ুন

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবরমাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ নভেম্বরের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন …

বিস্তারিত পড়ুন

আন্দোলনের মুখে মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জিকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। তাকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল পদে বদলি …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার

ঢাকাঃ ২০১০ সাল থেকে জানুয়ারির ১ তারিখে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছে সরকার। সেই ধারা বজায় রাখতে এবারও শিক্ষাবর্ষের প্রথম দিন যাতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে এক্ষেত্রে বই ছাপাতে সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের। …

বিস্তারিত পড়ুন

৪০ কোটি পাঠ্যবই ছাপছে এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক।। এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। বর্তমানে সংশোধন ও পরিমার্জন করে বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিগগির এসব পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হবে। এরপর শুরু হবে বই ছাপার কর্মযজ্ঞ। এনসিটিবি সূত্র জানায়, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, …

বিস্তারিত পড়ুন

বেসরকারি স্কুলে এবারো লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

ঢাকাঃ বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে এবারো লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। নতুন শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থী সংখ্যা হবে …

বিস্তারিত পড়ুন

আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আরও পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. শাহীনুর ইসলাম ও সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম। বিশ্ববিদ্যালয়গুলো হলো, রাজশাহী প্রকৌশল …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা জুনে, এসএসসি এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে। রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন