এইমাত্র পাওয়া

লিড

শিক্ষক শূন্য পদের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র শিক্ষকদের বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। তিন বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ের উদ্যোগ করায় ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০/১০/২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা। …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রবিবার (২৭ অক্টোবর) থেকে এ নিবন্ধনের ভাইভা শুরু হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক।। বেকারদের জন্য সুখবর। বেকারদের মধ্যে যাঁরা শিক্ষক হতে চান, এ সুখবর আসলে তাঁদের জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি হতে যাওয়া সহকারী প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগ হবে। ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ৯ …

বিস্তারিত পড়ুন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫: প্রজ্ঞাপনের দাবিতে ‘অনশন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে ‘অনশন’ কর্মসূচি শুরু করেছেন চাকরিপ্রত্যাশীরা। এর আগে সোমবার (২১ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে বেলা ১২টা থেকে তারা অবস্থান নেন। এরপর বিকাল থেকে অনশনের কথা জানান আন্দোলনকারীদের ‘অন্যতম মুখপাত্র’ রুমান কবির। পরে সন্ধ্যায় তিনি বলেন, আমরা এখনও শাহবাগে, …

বিস্তারিত পড়ুন

নতুন উপাচার্য পেল পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আরো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২১ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ প্রদান করা হয়।  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় (হাবিপ্রবি), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও …

বিস্তারিত পড়ুন

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পিয়েছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। ড. মোহাম্মদ জয়নাল আবেদীন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।  সোমবার শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যলয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী বছর ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন ও শারদীয় দুর্গাপূজায় দুদিন ছুটি থাকবে। গত ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু

ঢাকাঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সকাল থেকেই ঢাকা …

বিস্তারিত পড়ুন

সব শিক্ষা বোর্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।। সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে নতুন করে ফল প্রকাশের দাবিতে আজও বিক্ষোভ করতে পারেন শিক্ষার্থীরা। এমন শঙ্কায় আজ থেকে সব বোর্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সংশ্লিষ্টরা জানান, এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে গতকাল ঢাকাসহ …

বিস্তারিত পড়ুন

পাঁচ শিক্ষা বোর্ড ঘেরাও করে অকৃতকার্য শিক্ষার্থীরা

ঢাকাঃ দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীরা পাসের দাবিতে বিক্ষোভ করেছেন। ফল পরিবর্তন চেয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড ঘেরাও করেন তারা। এ সময় বোর্ডের ফটকের সামনে তালা ঝুলিয়ে নানা স্লোগান দেন পরীক্ষার্থীরা। কয়েকটি স্থানে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। আন্দোলনে একাধিক বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার্থীদের কাছে অবরুদ্ধ হয়ে …

বিস্তারিত পড়ুন