বিশ্ববিদ্যালয়

তীব্র তাপপ্রবাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে জবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারা দেশে তীব্র তাপপ্রবাহের জন্য এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর তাপমাত্রা না কমায় এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে সশরীরে নিতে পারবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। …

বিস্তারিত পড়ুন

কুবিতে এবার হাউস টিউটরের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটরের পদ ছাড়লে আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে মুর্শেদ কাজেম উল্লেখ করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট …

বিস্তারিত পড়ুন

কুবির ভিসি, ট্রেজারার ও প্রক্টর কার্যালয়ে শিক্ষক সমিতির তালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়। প্রশাসনিক ভবনে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী, ট্রেজারার …

বিস্তারিত পড়ুন

ইবিতে শিক্ষকের পারিবারকে হয়রানি নিরাপত্তা কর্মকর্তার

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের পারিবারকে হয়রানি ও অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, তার স্বামী ও সন্তানকে হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার নাম আব্দুস সালাম ওরফে সেলিম। এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন …

বিস্তারিত পড়ুন

চুয়েটে বিক্ষোভ: নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

চট্টগ্রামঃ জেলার  রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহতের ঘটনায় আজ বুধবার তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় দুই শিক্ষার্থীর পরিবারকে মোট চার কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন তারা। শিক্ষার্থীরা ১০ দফা দাবি তুলে ধরে বলেন, বাস …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির সঙ্গে গ্রীষ্মের ছুটি সমন্বয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ চলমান তাপপ্রবাহের মধ্যে পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বুধবার (২৪ এপ্রিল) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ২৪ ও ২৫ এপ্রিল দুই দিনব্যাপী রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিএসই ফেস্ট অনুষ্ঠানে এ আহ্বান জানান ইউজিসি …

বিস্তারিত পড়ুন

কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা। তিনি বলেন, ‘প্রযুক্তিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশ, সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি খাতে নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।’ বুধবার (২৪ এপ্রিল) …

বিস্তারিত পড়ুন

কুবির ভিসিপন্থি শিক্ষকদের মধ্যে কোন্দল, সহকারী প্রক্টরের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাসকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্যপন্থি শিক্ষক হিসেবে পরিচিত দুই সহকারী প্রক্টরের মধ্যকার দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন এক সহকারী প্রক্টর। সিনিয়র হওয়া সত্ত্বেও জুনিয়র শিক্ষক কর্তৃক হেনস্তার যথাযথ বিচার পাননি দাবি করে তিনি পদত্যাগ করেন। পদত্যাগকৃত শিক্ষক হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় …

বিস্তারিত পড়ুন

জবি শিক্ষার্থী অবন্তিকার আ-ত্মহ-ত্যা, এক মাসেও শেষ হয়নি তদন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার এক মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার কারণ হিসেবে পুলিশের কাছে কিছু তথ্য চেয়ে পাওয়া যায়নি বলে জানান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির …

বিস্তারিত পড়ুন