এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক স্কুল ও কলেজের পর এবার খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাস। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ এপ্রিল রোববার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস যথারীতি চলবে। এর আগে …

বিস্তারিত পড়ুন

প্রচণ্ড তাপপ্রবাহ: ভর্তি পরীক্ষা দিতে এসে কেন্দ্রেই অসুস্থ এক শিক্ষার্থী

ঢাকাঃ ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে পরীক্ষা দিতে এসে প্রচণ্ড তাপপ্রবাহের জন্য সাজিদ হাসান আলিফ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। কক্ষটিতে কর্তব্যরত …

বিস্তারিত পড়ুন

শ্রুতিলেখকের সহায়তায় ভর্তি পরীক্ষা দিলেন প্রতিবন্ধী আদনান

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ভবনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৪৪২ জন। শ্রুতিলেখকের সহায়তা নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন …

বিস্তারিত পড়ুন

তৃষ্ণার্থ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্য

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্মাতক) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রচন্ড দাবদাহে সেখানে দেখা যায় ব্যতিক্রমী উদ্যোগ।এই কেন্দ্রে চার হাজার লিটার সুপেয় পানি ও দুই হাজার খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়।এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া নিজে পরীক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

তাপপ্রবাহের তীব্রতা কমাতে ববির হল কর্তৃপক্ষের ভিন্নধর্মী উদ্যোগ

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  একটানা তাপপ্রবাহে যারপরনাই নাকাল হয়ে পড়েছে দক্ষিণের জনপদ বরিশালের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। তাপপ্রবাহের তীব্রতার বাইরে নেই শিক্ষার্থীরা ও। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু থাকলেও অধিকাংশ শিক্ষার্থী অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

সমাবর্তনের অজুহাতে আটকা সনদ

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেছেন রাইসুল ইসলাম সাগর। উচ্চশিক্ষা নিতে যেতে চান অস্ট্রেলিয়া। শুরু করেছেন প্রক্রিয়াও। এখন প্রয়োজন তার মূল সনদ, যা সমাবর্তন ছাড়া কোনোভাবেই দিতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি সাগরের। বাধ্য হয়ে সমাবর্তনের অপেক্ষায় তিনি। সাগরের মতো হাসনাত আবদুল …

বিস্তারিত পড়ুন

গুচ্ছভর্তি পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও আশেপাশে ১৪৪ ধারা জারি

এস এম মোজতাহীদ প্লাবন,  বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ এপ্রিল) শুরু হবে। একযোগে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সর্বমোট ২২ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা আয়োজনের অন্যতম কেন্দ্র হিসেবে জাতীয় …

বিস্তারিত পড়ুন

শনিবার শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ এপ্রিল শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। তিনটি ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ …

বিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চুয়েট উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫১ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রোর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন …

বিস্তারিত পড়ুন

বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দিবে ববি কর্তৃপক্ষ

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ৪৬ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দিবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যেসব শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে বরিশাল শহরে বিভিন্ন কেন্দ্রে যাবেন,তাদের জন্য দুটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। বৃহস্পতিবারে ( ২৫ এপ্রিল) বিষয়টি …

বিস্তারিত পড়ুন