এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কামরুল, সম্পাদক নুরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংগঠনের …

বিস্তারিত পড়ুন

যথাসময়েই হবে গুচ্ছের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন হবে না। শিক্ষার্থীদের এ–সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে। সোমবার (২২ এপ্রিল) যবিপ্রবির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিভ ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন। তিনি …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরও ৪ কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত হলো আরো ৪টি কলেজ। সব মিলিয়ে এখন চবির অধীনে আছে চট্টগ্রামের মোট ৯টি কলেজ। রবিবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ৪টি কলেজকে চবির অধিভুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের …

বিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই ছাত্র নিহত

চট্টগ্রামঃ জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই ছাত্র হলেন, শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়া নগরে এ দুর্ঘটনা ঘটে। চুয়েট সূত্রে জানা গেছে, শান্তর …

বিস্তারিত পড়ুন

রাবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান। সোমবার (২২ এপ্রিল) সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক আরিফ হায়দারের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান খান, অর্থনীতি …

বিস্তারিত পড়ুন

চবির প্রীতিলতা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক লায়লা খালেদা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের প্রীতিলতা আবাসিক হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি)। রবিবার (২১ এপ্রিল) চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের …

বিস্তারিত পড়ুন

আট বছর পর জাবিতে ডিন নির্বাচনের আয়োজন

ঢাকাঃ  দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ২৬ (৫) ধারা এবং নির্বাচন সংক্রান্ত …

বিস্তারিত পড়ুন

তীব্র গরমে বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

গোপালগঞ্জঃ  চলমান দাবদাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে পাঠদান ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে এমন সিদ্ধান্ত হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সশরীরে সব বিভাগে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে …

বিস্তারিত পড়ুন

সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে গোসল করতে নেমে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোয়াদ (১৯) নামে ওই শিক্ষার্থী ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সোমবার (২২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিং পুলে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে …

বিস্তারিত পড়ুন

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এক দিনে প্রশাসনের তিন পদে রদবদল

ঢাকাঃ এক দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুটি হলের প্রভোস্ট পদে এ পরিবর্তন আনা হয়। রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে …

বিস্তারিত পড়ুন