আন্দোলনের মুখে মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জিকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। তাকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল পদে বদলি করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক পদে পদায়নের আগে তিনি রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল পদে পদায়ন ছিলেন। 

চলতি মাসের গত ২ অক্টোবর আঞ্চলিক পরিচালক পদ থেকে অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জিকে অপসারণের দাবিতে মানববন্ধন করে যুবদলের মহানগর যুবদল নেতাকর্মী। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একদল তরুণ ড. বিশ্বজিতের কার্যালয়ে গিয়ে তাঁকে অফিস ত্যাগ করতে বাধ্য করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.