নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জুলফিকার হায়দারকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) পদায়নের বিষয়টি প্রকাশ করে মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে …
বিস্তারিত পড়ুনঅবসর ও কল্যাণ: পড়ে আছে ৭৪ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ অর্থসংকটের কারণে আগে থেকেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ–সুবিধার টাকা পেতে লম্বা সময় অপেক্ষা করতে হতো। এখন এই অর্থের সংকট আরও বেড়েছে। পাশাপাশি প্রায় ছয় মাস ধরে অবসর ও কল্যাণ–সুবিধা বোর্ড অকার্যকর হয়ে আছে। এই দুই কারণে এখন শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ–সুবিধা পেতে অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। …
বিস্তারিত পড়ুনএকুশ আমাদের মূল সত্তার পরিচয়: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বরকত, সালাম, রফিক, জাব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণঅভ্যুত্থান ঘটিয়ে দেশকে পাল্টে দিল।এই বিস্ফোরণ আমাদের ১৭ কোটি মানুষের সত্ত্বায় নতুন …
বিস্তারিত পড়ুনতিতুমীর কলেজ: আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজুল ইসলামের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। …
বিস্তারিত পড়ুনভুল থাকলেও ইফটিতে বেতন পাচ্ছেন দের লাখ শিক্ষক, সংশোধন ২ মাসের মধ্যে
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া দেড় লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং …
বিস্তারিত পড়ুনমাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিও’র চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার (২৯ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুনপর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ: শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে চারটার দিকে এই কথা জানান মন্ত্রণালয়টির যুগ্ম সচিব এসএম মাসুদুল হক। তিনি …
বিস্তারিত পড়ুনঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো; মাহবুব আলম সোমবার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। ড. খন্দোকার এহসানুল কবির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের …
বিস্তারিত পড়ুনশিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদের ব্যাখা দিলেন গণশিক্ষা উপদেষ্টা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ গতকাল ২৬ জানুয়ারি “বেতন-ভাতায় না পোষালে অন্য পেশায় চলে যান’ শিক্ষকদের উদ্দেশ্যে গণশিক্ষা উপদেষ্টা” শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান শিক্ষাবার্তা’র অফিসিয়াল ইমেইলে এই ব্যাখ্যা প্রদান …
বিস্তারিত পড়ুনঅবশেষে ওএসডি এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল