নিউজ ডেস্ক।।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশে পৌঁছেই ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে লঙ্কানরা। এরপর ২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও সফরকারী লঙ্কানদের মধ্যকার ওয়ানডে সিরিজ।
এরইমধ্যে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ২৩ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে।
আসন্ন সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
