এইমাত্র পাওয়া

ভালুকায় জমি দখলের চেষ্টা, শিক্ষকের ওপর হামলা

ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের জমি জোর পৃর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পৌরসভার ৭ নং ওয়ার্ড গজারি খাল রোডে। অভিযোগ সূত্রে জানাযায় খারুয়ালী গ্রামের মৃত মিজাত আলী ও মিয়া চাঁন মিয়া সহোদর ভাই, পূর্ব হইতে বিবাদীদের সাথে বাদী পক্ষের খারুয়ালী মৌজার ৩৫৩ নং খতিয়ানে, ৪২ নং জে এল, ৯.১৬.২১.৩০. ৩৪৩.৩৭৭.৪২৩.৪৩৯. ৪৪২.৪৪৭. ৪৬১.নং দাগে সর্বমোট ৪ একর ৮৬ শতাংশ জমি নিয়ে মৃত মিজাত আলীর স্ত্রী জাহানারা বেগমের বিরোধ চলছে। মিয়া চাঁন শেখ ওই জমি কোন প্রকার ভাগ বন্টন না করেই জোর পৃর্বক দখলের পায়তারা করছে।

গত ০২ মে (রোববার) সকাল ১০ টার সময় মিয়া চাঁন দা,সাবল,রড ও বাঁশের লাঠিসহ তার লোক জন নিয়ে বেআইনী ভাবে মৃত মিজাত আলীর জমিতে প্রবেশ করে ঘর নির্মাণ করতে থাকে। জাহানারা বেগম খোঁজ পেয়ে তার মেয়েদের সঙ্গে নিয়ে নিষেধ করিতে গেলে মিয়া চাঁন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠিসোঠা দিয়ে জাহানারা ও তার দুই মেয়ে আইরিন ফারহানা ও লুনাকে মারপিট শুরু করলে আইরিন ফারহানার (হালিমুন্নেছা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক) ডান পা-টি ভেঙ্গে যায় এবং সঙ্গে থাকা গয়না ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাক চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা দ্রুত পালিয়ে যায়। আহত জাহানারা ও তার মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এঘটনায় মৃত মিজাত আলীর স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে মিয়া চাঁন,নূরুল ইসলাম,আল ইসলাম,মামুন মিয়া,শিউলি আক্তার,রুপা আক্তারসহ মোট ৬ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৬/১৮৪।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.