ঢাকা:
এবার বাংলাদেশি সাংবাদিকদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারও করতেও দেবে না আইসিসি। বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণক সংস্থা।
নিরাপত্তা ইস্যুতে ভ্যেনু বদলের আবেদন জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সে পথে না গিয়ে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের পথে হাঁটে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি।
বাংলাদেশের পরিবর্তে আসন্ন এই আসরে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার আইসিসির পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দল যেহেতু মূল আসরে অংশগ্রহণ করছে না, তাই এদেশের ক্রীড়া সাংবাদিকদের ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে খেলা কাভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র প্রদান করা হবে না।
আইসিসির এই আকস্মিক সিদ্ধান্তে দেশের সংবাদমাধ্যম এবং ক্রীড়া সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উল্লেখ্য যে, ১৯৯৯ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বড় আসরে বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল।
এমনকি বাংলাদেশ দল কোয়ালিফাই করার আগে বা খেলা না থাকলেও অনেক সাংবাদিক ব্যক্তিগত উদ্যোগে বা প্রাতিষ্ঠানিক তাগিদে বিশ্বকাপ কাভার করতে বিদেশে যেতেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সম্প্রতি বলেছিলেন, প্রতিবেশী দেশ ভারত বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়, দর্শক এবং সাংবাদিকদের জন্য নিরাপদ নয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল