নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ। এবছর মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।
এ বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।
এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
