নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি নতুন সিলেবাস দেয়া হবে। এসএসসির ক্ষেত্রে ৬০ দিন আর এইচএসসির ক্ষেত্রে ৮৪ দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। আশা করি ছাত্র-ছাত্রীরা এই সময়টা মন দিয়ে পড়বে।
বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এনসিটিবি ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
