নিউজ ডেস্ক।।
দেশের ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমকে সম্পূর্ণ ডিজিটাইজড করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ দিয়ে হাওর এবং প্রত্যন্ত, অনগ্রসর ও দুর্গম এলাকার এসব বিদ্যালয়ের ক্লাশরুম ডিজিটাল ক্লাসরুমে রূপান্তর করা হবে।
বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
