মোঃ মোজাহিদুর রহমান।।
খুলনা জেলা প্রশাসনের সাফল্যের মুকুটে সংযুক্ত হল আরেকটি গৌরবদীপ্ত পালক। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ শনিবার (১২ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ই-গভর্ণেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে “Digital World 2020” পুরস্কার গ্রহণ করেছেন।
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগারগাঁও এর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসক গত বছরও “তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯” উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
