এইমাত্র পাওয়া

বইমেলার আয়োজন নিয়ে ক্ষুদ্ধ লেখক-প্রকাশকরা

নিউজ ডেস্ক।।

বাঙালির গৌরবের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত অমর একুশ গ্রন্থমেলা প্রাণের উৎসবে রূপ নিয়েছে। সারা বছর ফেব্র“য়ারি মাসের জন্য অপেক্ষায় থাকেন লেখক-পাঠক-প্রকাশক। ২০২১ সালের গ্রন্থমেলার জন্য প্রস্তুতি যখন চলছে জোরকদমে ঠিক তখনই গণমাধ্যমে প্রকাশ পেল এবারের গ্রন্থমেলা ভাচুর্য়ালি হবে।

এদিকে করোনা মহামারিতে সবকিছু খোলা থাকলেও বইমেলার আয়োজন নিয়ে প্রশ্ন উঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক-প্রকাশকরা। তারা বলছেন, বাংলা একাডেমি অপারগ হলে দায়িত্ব নিতে প্রস্তুত প্রকাশক সমিতি। লেখকরা বলছেন, স্থগিত হলে প্রকাশকদের পাশাপাশি তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বাংলা একাডেমির পরিচালক বলছেন, ভাচুর্য়ালি আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

করোনার কারণে গ্রন্থমেলা স্থগিত কিংবা ভাচুর্য়ালি আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন লেখকরা। তারা প্রশ্ন তুলছেন এই সংকটে মধ্যে সবকিছুই চলছে, তবে কেন কেবল বইয়ের ওপরে হস্তক্ষেপ।

কথাসাহিত্যিক স্বকৃত নোমান জানান, মানুষের সমাগম-রাজনৈতিক সমাগম সবই খোলা রয়েছে। করোনার কথা বলে শুধু বইমেলা বন্ধ করা ঠিক হবে না।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলছেন, কোনো একক কর্তৃপক্ষ গ্রন্থমেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। যদি শেষ পর্যন্ত বাংলা একাডেমি আয়োজনে অপারগ হয় তবে সরকার চাইলে সমিতি গ্রন্থমেলার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, বাংলা একাডেমি যদি বইমেলা আয়োজনে অপারগতা প্রকাশ করে, তাহলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অন্য কোনো সংস্থা এর দায়িত্ব নিতে পারে কি না। এমনকি আমাদের প্রকাশক সমিতিও সহায়তা করতে প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, সরকার চাইলে আমরাই বইমেলা আয়োজন করতে প্রস্তুত।

তবে, গণমাধ্যমে খবর প্রকাশ পেলেও ভাচুর্য়ালি বই মেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্ত গত বৃহপতিবার পর্ষদ সভায় নেওয়া হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে। তবে ভাচুর্য়ালি বা অন্য কোনো উপায়ে হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমি সংবাদ সম্মেলনে গ্রন্থমেলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.