নিউজ ডেস্ক।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ ডিসেম্বর ২০২০ শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আসুদুজ্জামানের সঞ্চালনায় এসময় সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার মজুমদার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পুস্পেন কুমার শিকদার, কৃষি অফিসার নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সমাবায় অফিসার মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, ডাঃ শিশির বসু সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
