স্পোর্টস ডেস্ক :
পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর। সব মিলেয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে ২৪টি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
করোনা প্রার্দুভাবে গত মার্চে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় ঘরোয়া ক্রিকেট। আট মাস পর ফিরছে ঘরোয়া ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেটারদের মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখন দেশের শীর্ষ ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।
পাঁচ দলের টি-টোয়েন্টির জন্য চাওয়া হয়েছিল স্পন্সর। বিসিবির ডাকে সাড়া দিয়েছে পাঁচটি গ্রুপ। পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
লিগ পর্বে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণ কর্মদিবসে দিনের আলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। কৃত্রিম আলোয় দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছুটির দিনে প্রথম ম্যাচ হবে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল ও সাকিবের জেমকন খুলনা। লিগ পর্বে প্রতিদিনের ম্যাচের পর একদিনের বিরতি দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ড ডে রাখা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
