নিউজ ডেস্ক।।
চতুর্থ বারের মতো আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে তরুণদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’। প্রতিবারের মতো এবারও দেশ গঠনে ভূমিকা রাখা তরুণদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।
আগামী ১৭ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরই-এর চেয়ারপার্সন সজীব ওয়াজেদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
