এইমাত্র পাওয়া

অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ অর্জন করতে চাই : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ অর্জনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন । একই সঙ্গে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কেউই সমুদ্রসীমার অধিকার আদায়ে উদ্যোগ নেয়নি।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ও দুইটি জরিপ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.