এইমাত্র পাওয়া

২ হাজার ৩২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক।।

স্কুল-কলেজের ৬ হাজার ৪১০ জন শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন। যাচাই-বাছাই শেষে এসব শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে ২ হাজার ৩০ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর এমপিও কমিটির ভার্চুয়াল সভায় ২ হাজার ৩২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ৭ হাজার ২শর বেশি শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.