এইমাত্র পাওয়া

বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বন্দর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ সাইবুর(৫৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গত ৭ সেপ্টেম্বর থেকে তিনি করোনা পজিটিভ হন। ৩০ সেপ্টেম্বর বুধবার তিনি সরকারী কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন তার ফেসবুক আইডিতে ‘শোক সংবাদ’ শিরোনামে এক স্ট্যাটাসে লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় সহকর্মী উপজেলা নির্বাচন অফিসার, বন্দর,নারায়ণগঞ্জ, মোঃ সাইবুর করোনায় আক্রান্ত হয়ে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
সাইবুরের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.