এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার, সেই ২ শিক্ষকের এমপিও বাতিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানারকম অপপ্রচার চালানোয় দুইজন শিক্ষকের এমপিও বাতিল করা হচ্ছে। অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।দুইজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাদের এমপিও স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর। এখন তাদের এমপিও স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া তাদের এমপিও কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে দুই শিক্ষককে শোকজ করা হয়েছে।

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানো দুই শিক্ষক হলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলম (৪০)।

এর আগে গত জুলাই মাসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ফরক্কাবাদ মাদরাসার শিক্ষক আনিসুর রহমান শরীফ (৪০), ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

অধিদপ্তর সূত্র জানায়, দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগের প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। এর আগে অভিযুক্ত শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তাদের এমপিও স্থগিত করা হয়েছে।

একইসাথে অভিযোগ প্রমাণ পাওয়ায় তাদের এমপিও স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ অভিযুক্ত শিক্ষকদের শোকজ করা হয়েছে। শোকজ নোটিশ হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাথে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলমকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.