মহামারী করোনার কারণে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যেই বুধবার থেকে শুরু হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক এবং প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের বদলির অনলাইন আবেদন।
গত সোমবার এ সংক্রান্ত তথ্য জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে বদলির অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।
সম্প্রতি জারি করা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুসারে অনলাইনে এসব কর্মকর্তার বদলির আবেদন গ্রহণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।
বদলির আবেদনের প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
