এইমাত্র পাওয়া

দেশে রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনলো শাওমি

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি মঙ্গলবার দেশের বাজারে বাজেট লাইন-আপের রেডমি ৯সি স্মার্টফোন উন্মোচন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিধানযোগ্য পণ্য ক্যাটেগরিতে প্রথমবারের মতো মি স্মার্ট ব্যান্ড ৫ উন্মোচন করেছে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করতে তাদের আরো কাছাকাছি যাচ্ছি। গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তারই প্রমাণ রেডমি সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। রেডমি ৯সি ডিভাইস আনার লক্ষ্য হচ্ছে, বাজেট সেগমেন্টে প্রযুক্তিকে আরও গণতান্ত্রিক করে তোলা’।

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষ টেকনোলজি কোম্পানি হতে কাজ করছি, যেখানে উন্নতমানের হার্ডওয়্যার এবং প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে এমন উদ্ভাবনী পণ্য আনতে জোর দিয়েছি। আমরা শুধুমাত্র একটি স্মার্টফোন প্রতিষ্ঠান নই। আমাদের প্রতিটি বিভাগে আনা নতুন সব ক্যাটেগরি তার প্রমাণ। মি স্মার্ট ব্যান্ড ৫ দিয়ে বাংলাদেশে নতুন একটি ক্যাটেগরির পণ্য উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের বিশ্বাস ডিভাইসটি মি ফ্যান এবং ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে’।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.