এইমাত্র পাওয়া

তেরখাদায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার পুরস্কার বিতারন

রনি মোল্যা ,তেরখাদা প্রতিনিধ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস তেরখাদা খুলনার আয়োজনে ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার পুরস্কার বিতারন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেন জনাব শেখ শহীদুল ইসলাম,চেয়্যারম্যান তেরখাদা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান সহ একজন ভাইস চেয়ারম্যান। উনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলারর উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিষ্নুপদ পাল। সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল আওয়াল অাকন।সন্চালনায় ছিলেন সাহেলা সুলতানা, একাডেমিক সুপারভাইজার।

অনুষ্ঠানে এবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় সরকারি নর্থ খুলনা কলেজ।  এবং মাদ্রাসা এবং কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে আটলিয়া কামিল মাদ্রাসা। ” গ” বিভাগে সর্বচ্চো তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন শিক্ষাবার্তা ডট কম প্রতিনিধি রনি মোল্যা। পুরস্কার পরবর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি প্যানেল দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপলব্ধি করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.