ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে

নিউজ ডেস্ক।। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন—অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক চালু থাকবে।

সরকার জানিয়েছে, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.