জাহাঙ্গীর বাবু।।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন কি?
ছবি দেখে বুঝে নিন জনজীবনের হাল।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন এর ছমিরমুন্সির হাট- লাউতুলী(ইয়ারপুর) যাতায়েতের একমাত্র রাস্তাটি ঠিক হবে কি?
হয়তো এই রাস্তার জন্য লিখেছেন আমার সাংবাদিক বন্ধুরা।হয়তো রাস্তার কাজ হওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন ও হয়েছে।জানা নেই আসলে আদৌএই রাস্তার কাজ হবে কিনা? দুর্ভোগ থেকে মুক্তি পাবে কিনা এলাকার জন সাধারন?
ছোট ভাই শাহরিয়ার ইসলাম নোবেল
সেনবাগ পাঠাগারের সদস্য। অন্তর থেকে শ্রদ্ধা করে। পরিচয় আমার স্ত্রীকে রক্ত দিতে গিয়েছিল গ্রুপ সহ। তার বিশ্বাস আমার লেখায় হয়তো কাজ হবে। কিন্তু আমিও এই দেশের উপেক্ষিত এক নগন্য জন সাধারণ।
রাস্তাটির জন্য তার আকুল আবেদন।নোবেলের ভাষায় হুবহু তুলে ধরলাম।ছবি গুলি সে পাঠিয়েছে।
ভাইয়া একটা হেল্প দরকার, সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন এর ছমিরমুন্সির হাট- লাউতুলী(ইয়ারপুর) যাতায়েতের একমাত্র রাস্তা, যার পুরো বেহাল দশা, এই রাস্তাটি পাকাকরন করা হয়েছিল প্রায় ১৬ বছর আগে, যার বর্তমান অবস্থা মাটির তৈরি রাস্তা থেকে হাজার গুনে খারাপ, এই গ্রাম প্রায় ১০০০০-১২০০০ হাজার লোকের চলাচলের রাস্তা এটি, দুই রাজনৈতিক দলের কোন্দলে আজ পর্যন্ত যার সংস্কারনের কাজ হয়নি, এই বর্ষায় এখন এই এলাকায় মানুষগুলোর জন-জীবন বিপন্ন, যদি এর সম্পর্কে প্রসাশনের দৃষ্টি আর্কষন করার কোন ব্যবস্থা করে দিতেন, তাহলে এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা চির কৃতজ্ঞ ধন্যবাদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
