নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এতে ঈদের আনন্দে কিছুট ভাটা পড়তে পারে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ২৭ মে রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ঈদের দিন সকালেও বৃষ্টির শঙ্কা আছে।
শিক্ষাবার্তা /এ/২৬ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

