লালমনিরহাট প্রতিনিধি ::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন, উপজেলার নিথক এলাকার আব্দুল গফুরের ছেলে চাপারহাট ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মফিজুল ইসলাম (২১) ও শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেনির ছাত্র শাকিল ইসলাম (১৫)।
স্থানীয়রা জানান, মাঠে নিজেদের বৈদ্যুতিক মোটরের সংযোগ নিয়ে কাজ করছিলেন মফিজুল ইসলাম ও শাকিল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন। তাদের দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোক বইছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
